ছবি-সংগৃহিত
খেলা

ফের ইউনাইটেড ছাড়ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ১২ বছর পর ধুমধাম করেই দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

পুরোনো জায়গায় ফিরে গিয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে সমর্থক পর্যায় পর্যন্ত উষ্ণতম অভ্যর্থনা পেয়েছিলেন এ সুপারস্টার।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই অফফর্ম আর টিম ম্যানেজম্যান্টের সঙ্গে মত অমিলের কারণে অনিশ্চয়তায় পড়ে গেছে রোনালদোর ভবিষ্যৎ।

আরও পড়ুন:

রোনালদো তার কোমরের নিচের অংশের সমস্যার কথা আগেই জানিয়েছিলেন। যে কারণে শুক্রবার তাকে জানিয়ে দেওয়া হয়, রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে থাকছেন না তিনি। বেঞ্চে থেকে বদলি হিসেবে নামানো হবে দলের প্রয়োজনে।

কিন্তু এই পরিকল্পনা ভালো লাগেনি রোনালদোর। যে কারণে শনিবার ক্লাবের ডিনারেও যোগ দেননি এ সুপারস্টার। পরে ক্লাব ছেড়ে পর্তুগালে নিজের বাড়িতে চলে যান তিনি।

সোমবার রাতেও রোনালদোর প্রতিনিধিরা নিশ্চিত করতে পারেনি, মঙ্গলবার দলের অনুশীলনে থাকবেন কি না তিনি। সোমবারের জন্য ছুটি দেওয়া হয়েছিল রোনালদোকে। ধারণা করা হচ্ছিল মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ভারপ্রাপ্ত ম্যানেজার রাফ রাগনিক আগেই সবাইকে বলেছেন, যাদের চোট সমস্যা আছে তারা যেন বিদেশ যাওয়ার বদলে ক্লাবে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা