টিম বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

দুই দফায় দ. আফ্রিকা যাবে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তান সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকা মিশনে নামবে টিম বাংলাদেশ। প্রোটিয়াদের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া একটি পূর্ণাঙ্গ সিরিজের উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়বে টাইগার ক্রিকেটাররা। তবে সবাই একসঙ্গে নয়, দুই দফায় দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তামিম-মুমিনুলরা।

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগে থেকেই সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। সুযোগ ছিল আফগানদের হোয়াইটওয়াশের কিন্তু শেষ ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এদিকে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তামিম-মাহমুদউল্লাহ-মুমিনুলদের এই সফরে থাকছে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে পূর্ণাঙ্গ সিরিজটি শুরু হবে।

আগামী ১২ মার্চের মধ্যেই পুরো টাইগার স্কোয়াড দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাবে। তবে সবাই একসঙ্গে যাবে না। প্রথম বহর যাবে ১১ মার্চ রাত ১১ টায়। আর দ্বিতীয় বহর যাবে ১২ মার্চ।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

যেহেতু আগে ওয়ানডে সিরিজ হবে তাই প্রথম বহরে যাবে ওয়ানডে দল। পরে যাবে টেস্ট দলের বাকি ক্রিকেটাররা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা