চেলসি বিক্রি করে দিচ্ছেন রুশ মালিক রোমান আব্রামোভিচ (ছবি: সংগৃহীত)
খেলা

চেলসি বেচে দিচ্ছেন আব্রামোভিচ

ক্রীড়া ডেস্ক: রাশিয়ার চলমান ইউক্রেন আক্রমণের জের ধরে অবশেষে একরকম বাধ্য হয়েই প্রিয় ক্লাব চেলসি বিক্রি করে দিচ্ছেন রুশ মালিক রোমান আব্রামোভিচ। কিছুদিন আগে তিনি ক্লাবের দায়িত্ব ছেড়েছিলেন এবার ছাড়ছেন মালিকানা। বুধবার লন্ডন ভিত্তিক ক্লাব চেলসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান ক্লাবের এ কর্ণধার।

এদিকে পশ্চিমা মিডিয়ায় আগে থেকেই চাউর হয়েছিল বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আব্রামোভিচের। তিনি নিজে অবশ্য সবসময় এ বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে যুক্তরাজ্যের পার্লামেন্টে আব্রামোভিচের ওপরও নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠায় শনিবার চেলসির ‘অভিভাবকত্ব’ ক্লাবটির চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে দেওয়ার ঘোষণা দেন ৫৫ বছরের এই ধনকুবের। তবে দুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, চেলসি চ্যারিটেবল ফাউন্ডেশন দায়িত্ব নিতে অনাগ্রহ দেখিয়েছে। একইসঙ্গে আব্রামোভিচ ক্লাব বেচে দিতে পারেন বলেও গুঞ্জন ছিল। এবার সেটাই সত্যি হতে যাচ্ছে।

ক্লাব বিক্রি করে দেওয়ার ঘোষণায় আব্রামোভিচ বলেন, ‘আমি সবসময় মন থেকে ক্লাবের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছি। এমন পরিস্থিতিতে তাই আমি ক্লাবকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার বিশ্বাস, ক্লাব, সমর্থক, সব স্টাফ ও একই সঙ্গে ক্লাবের স্পন্সর এবং পার্টনারদের জন্য এটাই সবচেয়ে ভালো হবে।’

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

প্রসঙ্গত, আব্রামোভিচ ২০০৩ সালে চেলসির মালিকানা কিনেছিলেন। তার সময়ে দারুণ সব সাফল্য পেয়েছিল ক্লাবটি। প্রিমিয়ার লিগে তারা যে ৬টি শিরোপা জিতে তার ৫টিই তার সময়ে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা