খেলা

নতুন দল পেয়ে উচ্ছ্বসিত মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: রবিবার রাতে শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম। ২০২২ আইপিএলে অংশ নিতে যাওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজি মেগা নিলাম থেকে পছন্দের ক্রিকেটারদের নিয়ে নিজ নিজ স্কোয়াড গুছিয়ে নিয়েছে।

এবারের আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দল না পেলেও দিল্লি ক্যাপিটালস দুই কোটি রুপিতে কিনেছে মুস্তাফিজুর রহমানকে। নতুন দলে সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত বাংলাদেশের কাটার মাস্টার।

মঙ্গলবার নিজের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে মুস্তাফিজ লিখেছেন, ‘নতুন দল, নতুন অভিজ্ঞতা। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে মুখিয়ে আছি আমি। একটি সফল ও স্মরণীয় আইপিএল মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

মুস্তাফিজের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, লুঙ্গি এনগিদি ও টিম সেইফার্টের মতো তারকাদের।

একনজরে দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধুল, অশ্বিন হেব্বার, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, কুলদিপ যাদব, মনদিপ সিং, লুঙ্গি এনগিদি, টিম সেইফার্ট, মিচেল মার্শ, মুস্তাফিজুর রহমান, সরফরাজ খান, শার্দুল ঠাকুর, শ্রীকার ভারত, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রাবিন দুবে, রভম্যান পাওয়েল, ভিকি ওস্টওয়াল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা