খেলা

১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একাধিক চমমের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ওপেনিংয়ে নৈপুণ্য দেখিয়ে এবার জাতীয় দলে জায়গা করে নিলেন মাহমুদুল হাসান জয়। তবে বাদ পড়েছেন নাঈম শেখ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ক্রিকেটে বল হাতে ঝলক দেখানো এবাদত হোসেন জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে। তার সঙ্গে রঙিন পোশাকে আফগানিস্তানের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় আছেন মাহমুদুল হাসান জয়ও।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ হয়েছে। আমরা যে সিস্টেমে যাই, হেড কোচ, অধিনায়ক সবার সঙ্গে আলোচনা করেই স্কোয়াডটা রেডি করা হয়েছে। সবার সম্মতিক্রমেই স্কোয়াডটা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সিরিজে ভালো ক্রিকেট খেলবো।’

প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকতে হবে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ব্যাটিং তাণ্ডবের পরও খুলনার বিদায়

ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুদলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। ৬০ পয়েন্ট নিয়ে আফগানরা তালিকার পঞ্চম স্থানে।

দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।

আরও পড়ুন: সাকিবকে না নেওয়ায় ক্ষুব্ধ শিশির

এক নজরে বাংলাদেশের ঘোষিত ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

নৌ শক্তি বাড়াতে ভারতের বড় উদ্যোগ

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের চীনা নির্মিত আধুনিক আক্রমণাত্ম...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা