আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতে নিয়েছে সাদিও মানের জন্মভূমি সেনেগাল (ছবি: সংগৃহীত)
খেলা
আফ্রিকা কাপ অব নেশন্স

মিশরকে কাঁদিয়ে সেনেগালের শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক: ফাইনালের সপ্তম মিনিটে পেনাল্টি মিস করে ফেললেন সাদিও মানে। পরে লিভারপুলের এ তারকা ফরওয়ার্ড পেনাল্টি শ্যুটআউটে সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন। তার জয়সূচক স্পট কিকের মধ্য দিয়ে মিশরকে ৪-২ গোলে হারিয়েছে সেনেগাল।

ওলেম্বের পল বিয়া স্টেডিয়ামে দ্য রেড শিবির সতীর্থ মোহামেদ সালাহর দেশ মিশরকে হতাশয় ডুবিয়ে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা জিতে নিয়েছে সাদিও মানের জন্মভূমি সেনেগাল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা থেকে যায় গোলশূন্য। অতিরিক্ত সময়েও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে অমীমাংসিত ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে।

এর আগে ২০০২ ও ২০১৯ সালে ফাইনাল খেলেও হার হার মানতে হয়েছে সাদিও মানের দলকে। এবার ৬০ বছরের অপেক্ষা কাটিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল।

মহাদেশীয় শিরোপা জেতার রেকর্ডটা বৃদ্ধি করে আটে নিয়ে যাওয়ার সুযোগ ছিল মিশরের সামনে। আর সালাহর সামনে ছিল প্রথম আফ্রিকান কাপ জয়ের বিশাল হাতছানি।

আরও পড়ুন: রিয়ালের কষ্টের জয়

এদিকে ফারাও গোলরক্ষক গাবাস্কি শুধু সাদিও মানের পেনাল্টিই রুখে দেননি। টুর্নামেন্ট জুড়ে টাইব্রেকারে গড়ানো ম্যাচে রূখে দিয়েছেন সব মিলিয়ে চারটি পেনাল্টি তবে ফাইনালে এসে কিনা সেই দলই হেরে বসল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা