খেলা

বাবা হলেন ক্রিকেটার যুবরাজ 

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক সফল ক্রিকেট তারকা যুবরাজ সিং বাবা হয়েছেন। তার স্ত্রী অভিনেত্রী স্ত্রী হ্যাজেল কিচ মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার যুবরাজ নিজেই টুইটারে পোস্ট করে এ তথ্য জানান।

টুইটবার্তায় যুবরাজ লিখেছেন, আমি আমার সব ভক্ত, বন্ধু এবং পরিবারের সবাইকে একটা খবর জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা আনন্দিত হয়ে এ খবর জানাচ্ছি। আমাদের আশীর্বাদ করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।

আরও পড়ুন: দুই বাসের রেষারেষিতে কিশোরের মৃত্যু, দুই চালক গ্রেফতার

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টুইটারে তাদের গোপনীয়তা বজায় রাখতেও সবাইকে অনুরোধ করেন যুবরাজ। তিনি লিখেছেন- এই শিশুকে পৃথিবীতে আমরা স্বাগত জানাচ্ছি। আশা করব, সবাই এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।

যুবরাজের এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অফুরন্ত শুভেচ্ছায় সিক্ত করেন তার অনুরাগীরা। তবে সদ্যজাত সন্তানের কোনো ছবি দেননি যুবরাজ।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা