দেশে ফিরছে ফুটবল
খেলা
ডাকা হবে ৪৪ ফুটবলারকে

আগস্টে শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ৪৪ ফুটবলার ক্যাম্পে ডাকা হবে বলে সভা শেষে জানান কমিটির চেয়ারম্যান কাজী নাবিল।

অক্টোবর ও নভেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের জন্য আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা বা এর আশেপাশে আবাসিক ক্যাম্প শুরুর পরিকল্পনা করছে ফেডারেশন। কোচ জেমি ডে’র সাথে দুই বছরের নতুন চুক্তি ঘোষণার পরদিনই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ছয় থেকে আট সপ্তাহের ক্যাম্প করা হবে। পূর্নাঙ্গভাবে ২২ আগস্ট থেকে ক্যাম্পে ফুটবলাররা অনুশীলন করবেন। করোনা ভাইরাস পরীক্ষার জন্যই আগস্টের প্রথম সপ্তাহ থেকে খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হবে। তবে সব খেলোয়াড়কে একসঙ্গে নয়, কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ফুটবলাররা ক্যাম্পে আসবেন। বিশ্বকাপ বাছাইয়ে ৮ অক্টোবর আফগানিস্তান, ১৫ অক্টোবর কাতার, ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্যাম্পের জন্য জাতীয় দলের কোচিং স্টাফ ১৬ আগস্ট দেশে আসবেন। এরপর সাতদিন তাদের আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান কাজী নাবিল। তবে বাংলাদেশ বিদেশে গিয়ে বা দেশে বাইরের কোন দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন কিনা সে ব্যাপারে এখন কোন নিশ্চয়তা দিতে পারেনি বাফুফে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

কোচ জেমি ডে’র সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। তবে জেমির ছুটি ১৫০ দিন থেকে কমে এবার ১০০ দিন হয়েছে। জেমির মতো তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিসের সাথেও চুক্তি বাড়তে পারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা