শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ
খেলা

ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক:

ঠিক ১০০ দিন। মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনা ভাইরাসের কারণে গত ১০ মার্চ এই লিগ স্থগিত হয়েছিল অ্যাস্টন ভিলা ও লিস্টার সিটির ম্যাচের পর। নিয়মের অনেক বেড়াজালের মধ্যে আবারো মাঠে নামছে ইংলিশ ক্লাবগুলো।

অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ দিয়ে বিরতি থেকে ফিরছে লিগ। রাত ১১টায় খেলবে দুই দল। এরপর রাত সোয়া একটায় খেলবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

লিগ টেবিলে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। শিরোপা নিশ্চিতে দরকার আর মাত্র দুটি জয়। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি পয়েন্টে বেশ দূরে লিভারপুলের চেয়ে। ৫৭ পয়েন্ট সিটিজেনদের।

বুন্দেসলিগা, লা লিগার মতোই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফেরাতেও থাকছে অনেক নিয়ম। করোনা ভাইরাস থেকে স্বাস্থ্য সুরক্ষায় বেশ কঠোরই থাকবে লিগ কর্তৃপক্ষ। অন্যান্য লিগের মতোই ইংলিশ দলগুলোও এখন থেকে খেলবে দর্শকশূণ্য মাঠে। যদিও এই অভিজ্ঞতা বেশ ভুতুড়ে হবে বলেই ধারণা সমর্থকদের।

এছাড়া ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা কর্মী, গণমাধ্যম ব্যাক্তিবর্গ, ধারাভাষ্যকার, ডোপিং অফিসিয়াল, দলগুলোর কোচ-খেলোয়াড়-অফিসিয়াল মিলে ৩০০ জনের বেশি মাঠে কেউ থাকতে পারবেন না।

প্রতিটি ম্যাচের আগে করোনা পরীক্ষা হবে প্রতি খেলোয়াড়ের। খেলোয়াড়দের একে অন্যের সাথে হাত মেলানো অবশ্যই নিষিদ্ধ থাকবে এমনকি টসের পরও না। মাঠে কোন বল বয় না থাকায়, বল গ্যালারিতে গেলে অন্য বল ব্যবহার করা হবে। ফুটবলারদের পানির বোতলও থাকবে নিজস্ব। আর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে ম্যাচের শুরু ও শেষে।

ঘরে বসে খেলা উপভোগ করা দর্শকরা টানেল ক্যামেরার মাধ্যমে ফুটবলারদের দেখা সহ টসের সময়ও তাদের কথা শুনতে পারবেন। এছাড়া কিছু দর্শকদের জন্য কৃত্রিম শব্দ ছাড়া খেলা দেখার সুবিধাও থাকবে। যদিও এই কৃত্রিম শব্দের কিছুই মাঠের খেলোয়াড়রা শুনতে পারবে না।

আলাদা ক্যামেরার সামনে গিয়ে নিজেদের গোল উদযাপন করতে পারবেন ফুটবলাররা। ভিএআর সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও সেই রুমে থাকবে শারীরীক দূরত্বের নিয়ম। মাঠে অহেতুক থুতু ফেলা ও নাক পরিষ্কারের ব্যাপারে থাকছে কড়া বিধিনিষেধ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা