করোনায় কর্মহীন কেভিন রবার্টস
খেলা
সিইও কেভিনের বিদায়

করোনাই কি পদত্যাগের কারণ?

স্পোর্টস ডেস্ক:

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে গত কয়েক মাস ধরেই বন্ধ ছিল খেলাধুলা। বিভিন্ন দেশ ফুটবল চালু করার পাশাপাশি শুরু হচ্ছে এবার ক্রিকেটও। এর মাঝেই বাধ্য হয়ে পদত্যাগ করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস।

করোনা ভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ব্যয় সংকোচনের প্রতি মনোযোগী ছিল। সিইও কেভিনের এমন পদক্ষেপে সমালোচনাও হচ্ছিল বেশ। শেষ পর্য্ত এমন সমালোচনাতেই পদত্যাগ করতে হলো তাকে। তার বদলে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটির প্রধান নির্বাহী নিক হোকলেকে।

করোনাকালে ব্যয় সংকোচনের যেসব পদক্ষেপ কেভিন নিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গত এপ্রিলে প্রায় ৮০ ভাগ কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানো। এমনকি ঘরোয়া ক্রিকেট সূচী কমিয়ে আনার মতো সিদ্ধান্তও প্রায় নেয়া হয়েছিল। এছাড়া বেশি খরচের দোহাই দিয়ে অস্ট্রেলিয়া-ভারত আগামী সিরিজ থেকে পার্থ ভেন্যুর নামও বাদ দেয়া হয়েছিল।

এমন সব কারণে অস্ট্রেলিয়ার রাজ্য দলগুলো কেভিনের বিরোধিতা শুরু করেছিল। তাই অনেকটা বাধ্য হয়েই পদত্যাগ করলেন কেভিন রবার্টস। তবে বোর্ড অবশ্য এই ঘটনাকে নিয়মিত কার্যক্রমেরই অংশ উল্লেখ করে পুনরায় শুরু হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্তব্য করেছে।

২০১৮ সালের অক্টোবর থেকে কেভিন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে জেমস সাদারল্যান্ড ১৭ বছর ছিলেন এই পদে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা