ক্রিকেটারদের সাথে কোয়াবের ভিডিও কনফারেন্স
খেলা
কোয়াবের সাথে ক্রিকেটারদের আলোচনা

শ্রীলঙ্কা সফর ও প্রিমিয়ার লিগ নিয়ে পর্যবেক্ষণের সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিবেদক:

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে দেশের করোনা পরিস্থিতির কারণে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

যদিও শ্রীলঙ্কা ইতোমধ্যেই তাদের অনুশীলন শুরু করেছে। অন্যদিকে বিসিবি ব্যাক্তিগতভাবে খেলোয়াড়দের মাঠে গিয়ে অনুশীলনের সিদ্ধান্ত যখন প্রায় নিয়েই ফেলেছিল তখন আবারো সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

এ অবস্থায় বর্তমান পরিস্থিতি নিয়ে গত রাতে ক্রিকেটারদের সাথে এক ভিডিও কনফারেন্স করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব।

যেখানে সিদ্ধান্ত, জাতীয় দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বিসিবি স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেবে।

এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট সহ গুরুত্বপূর্ণ বিষয়ে দেশের বর্তমান পরিস্থিতি আরো কিছুদিন পর্যবেক্ষণ করবে।

গত রাতের এই সভায় কোয়াব সভাপতি নাঈমুর রহমান দূর্জয়, সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ছাড়াও বর্তমান খেলোয়াড় ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।

ব্যাক্তিগত কারণে ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা কোয়াবের এই আলোচনায় উপস্থিত ছিলেন না।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা