আগস্টে ফিরছে ইউএস ওপেন
খেলা

কোর্টে ফিরছে ইউএস ওপেন টেনিস

স্পোর্টস ডেস্ক:

নির্ধারিত হয়েছে ইউএস ওপেন টেনিস ফেরার তারিখ। নিউ ইয়র্ক গভর্ণর কুমো'র সবুজ সংকেতের পর ৩১ আগস্ট তারিখকে নির্ধারণ করে এই গ্র্যান্ড স্লাম শুরুর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। দর্শকবিহীন ভেন্যুতে নতুনভাবে শুরু টুর্নামেন্টের ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।

খেলোয়াড়দের করোনা ভাইরাস পরীক্ষাসহ লকার রুমে আলাদা জায়গা রাখা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন নিউ ইয়র্ক গভর্ণর।

যদিও করোনায় আক্রান্ত এবং মৃত্যু দুটি দিকেই যুক্তরাষ্ট্র সব দেশের ওপরে। আর যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কেই এই ভাইরাসে সবচেয়ে বেশি ৩০ হাজারের বেশি লোক মারা গেছে ইতোমধ্যে। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্ট করার ঘোষণা দিলও বিস্তারিত এখনো জানায়নি কর্তৃপক্ষ।

টুর্নামেন্টের ভেন্যু বিলি জিন কিং জাতীয় টেনিস সেন্টারকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাপারে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মৃদু ইচ্ছা আছে বলে জানিয়েছিলেন তিনি। আর খেলাতে নিয়মের যে বেড়াজাল তৈরি করা হচ্ছে সেটাকে একটু বেশিই বলে মন্তব্য করেছিলেন তিনবারের ইউএস ওপেন জয়ী নোভাক জকোভিচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা