খেলা

হোয়াইটওয়াশের পর দেশ ছাড়লো বাংলাদেশ দল

সাননিউজ ডেস্ক: পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে টেস্টে হোয়াইটওয়াশের পর মধ্যরাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুমিনুল হকের নেত্রীত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৮ ডিসেম্বর) মধ্যরাতের পরই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে উঠে তারা। নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলতেই এ যাত্রা করেন বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ দল এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর দুইটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের সাথে।

২০২২ সালের ১ জানুয়ারি তাউরাঙ্গার বে ওভালে প্রথম টেস্ট ম্যাচে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ থেকে ১৪ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজে আঙুলে ব্যথা পাওয়ার কারণে তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড।পারিবারিক কারণে সাকিব আল হাসান আছে ছুটিতে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা