খেলা

৩৩০ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১১৪.৪ ওভারে ৩৩০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। এর আগে সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশি লিটন দাস। ১১৪ রানে আউট হন তিনি। পরে ৯১ রানে আউট হন মুশফিক।

শনিবার (২৭ নভেম্বর) সকালে ৮৫ ওভারে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আজ ২৯. ৪ ওভার ব্যাট করে ৭৭ রান তুলতে বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে মুমিনুল হকের দল।

দিনের শুরুটা হয় লিটন দাসের আউট হওয়া দিয়ে। আক্রমণে আনা হয় ডানহাতি পেসার হাসান আলিকে। তার ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন। আম্পায়ার প্রথম আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় পাকিস্তান। আউট হওয়ার আগে ১১ চার ও ১ ছয়ের মারে ২৩৩ বল থেকে লিটন করেন ১১৪ রান।

পরে অভিষিক্ত ইয়াসির আলি রাব্বি পাকস্তানি বোলার হাসান আলির ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ৪ রানেই থামে ইয়াসির রাব্বির ইনিংস। এরপর ফাহিম আশরাফের করা পঞ্চম ডেলিভারি হালকা রাইজিং ইনসুইঙ্গার ডিফেন্ড করতে গিয়ে মুশফিকের ব্যাটের বাইরের কানায় লাগে। বোলার-ফিল্ডারদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

দলীয় ২৭৬ রানের সময় মুশফিকুর রহিম আউট হওয়ার পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন স্পিনার তাইজুল ইসলাম ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাদের দুজনের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ৩০৪ রানের সময় আউট হওয়ার আগে ২৮ বলে ১১ রানের ইনিংস খেলেন তাইজুল।

অপরপ্রান্তে পেসার আবু জায়েদ রাহীকে নিয়ে শেষ পর্যন্ত লড়ে যান মিরাজ। ৬টি চারের সাহায্যে ৩৮ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ৮ রান করে রাহী আউট হওয়ার পরের বলেই শূন্য রানে হাসান আলির শিকারে পরিণত হন শেষ ব্যাটার ইবাদাত হোসেন।

পাকিস্তানের পক্ষে ৫ উইকেট নিয়েছেন হাসান আলি। ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার নিতে হাসান আলি খরচ করেছেন ৫১ রান। এছাড়া ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি নিয়েছেন দুইটি করে উইকেট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা