লিটন দেখলেন শতক, মুশফিকও অপেক্ষায়
খেলা

শতক দেখলেন লিটন, মুশফিকও অপেক্ষায়

ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টে শুরুতেই ৪ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের দেড়শ রানের জুটিতে প্রথম দিনে দারুণ সংগ্রহে বাংলাদেশ।

২২৫ বল খেলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেন লিটন দাস।

অন্যদিকে ১৯০ বল খেলে ৮২ রান সংগ্রহ করেন মুশফিকুর রহিম। দারুণ জুটিতে থাকা মুশফিকও পরের দিনে নিজের শতক আদায় করে নেবার লড়াই চালাবেন। দুজনই মাঠে অপরাজিত আছেন।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। প্রথম সেশনে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে অনেকটা বিপাকেই পড়েছিলো বাংলাদেশ। খাদ থেকে তখন ত্রাণকর্তার ভূমিকায় এসে দলকে বিপদমুক্ত করেন লিটন মুশফিক জুটি।

বাংলাদেশ একাদশ:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি ও ইয়াসির আলি রাব্বি।

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা