ছবি: সংগৃহীত
খেলা

রশিদের অন্যরকম সেঞ্চুরির রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আফগান ক্রিকেটার রশিদ খান একের পর এক কীর্তি গড়ে চলেছেন। অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে। নিজেকে প্রমাণ করেছেন ব্যাটারদের ত্রাস হিসেবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়েছেন এই লেগি। শুক্রবার রাতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে আফগানিস্তান ৫ উইকেটে হারলেও রশিদ খান স্বমিহমায় উজ্জ্বল। বরং হেরে যাওয়া ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেছেন এই আফগান লেগি।

তার আগে টি-টোয়েন্টিতে উইকেটের তিন অংকে পা রোখা বোলার কেবল তিনজন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা এবং টিম সাউদি। চতুর্থ বোলার হিসেবে যুক্ত হলেন রশিদ।

কিন্তু আগের তিনজনকে ছাড়িয়ে রশিদ হয়ে গেলেন দ্রুততম ম্যাচে শততম উইকেট শিকারি। মাত্র ৫৩ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছালেন আফগান লেগ স্পিনার। তার আগে দ্রুততম ১০০ উইকেট শিকারি ছিলেন লাসিথ মালিঙ্গা। ৭৬ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান মালিঙ্গা।

শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়। রশিদ খান ওয়ানডেতেও দ্রুততম ম্যাচে শততম উইকেটের শিকারকারী হলেন। তিনি মাত্র ৪৪ ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা