খেলা

টিকতে হলে করতে হবে ১৪৩ রান

ক্রীড়া প্রতিবেদক: ক্যারিবীয়দের যেভাবে খামছে ধরেছিলো টাইগাররা ভাবা হচ্ছিলো সেখান থেকে উদ্ধার পাবে কিনা। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের ফাইটিং স্কোর দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই বাংলাদেশীরা আঘাতহানে এভিন লুইসের প্রতি।

মুস্তাফিজের শিকারের আগে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এভিন লুইস। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস গেইলও। ১০ বলে করেছেন ৪ রান। সিমরন চেটমায়ের ৭ বলে ৯ রান করে মেহেদির শিকার হন। ৩২ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর কিছুটা উঠে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। রসটন চেজ ৩৯, কাইরন পোলার্ড ১৪, নিকোলাস পুরান ৪০, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ১, জেসন হোল্ডার ১৫ রান করেন।

মেহেদি হাসান ২, মুস্তাফিজুর রহমান ২ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট নেন।

শার্জায় আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন নুরুল হাসান, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। নাসুম আহমেদের জায়গায় খেলছেন তাসকিন আহমেদ।

একাদশে দুই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেজ ও জেসন হোল্ডার।

চেজের এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক। আর হোল্ডার ওবেদ ম্যাকয়ের চোটে মূল দলে সুযোগ পেয়েছেন।

আজ যে দল জিতবে তারাই টিকে থাকবে। কেননা দুটি দলই দুটি করে ম্যাচে হেরেছে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা