ছবি: সংগৃহীত
খেলা

দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভে টানা দুই ম্যাচ হারের পর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াই শুরু হয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বললেই চলে।

আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা লাল-সবুজ জার্সিধারীদের ঘুরে দাঁড়ানোর সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন নুরুল হাসান, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। নাসুম আহমেদের জায়গায় খেলছেন তাসকিন আহমেদ।

একাদশে দুই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেজ ও জেসন হোল্ডার।

চেজের এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক। আর হোল্ডার ওবেদ ম্যাকয়ের চোটে মূল দলে সুযোগ পেয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা