ছবি: সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাকিব আল হাসান আবারও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠলেন। এ যাত্রায় আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে পেছনে ফেলেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। ২৯৫ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন সাকিব। ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে যান নবি।

ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে ব্যাট-বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। চার ম্যাচে ব্যাট হাতে ৪৫ রান ও ৪ উইকেট নেন তিনি। এতে টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান হারান সাকিব।

কিন্তু চলমান টি-টোয়েন্টিতে ব্যাট-বল হাতে এখন পর্যন্ত উজ্জল সাকিব। বল হাতে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। যা এখন পর্যন্ত এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী । আর ব্যাট হাতে ১২২ রান করেছেন তিনি। বাছাই পর্বে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ সেরাও ছিলেন সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত পারফমেন্সের কারনে আবারো টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার তালিকায় শীর্ষে উঠলেন সাকিব।

৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার তালিকায় শীর্ষেই আছেন সাকিব। আর টেস্টে ৩৩৪ রেটিং নিয়ে চতুর্থস্থানে আছেন তিনি। টেস্টে ৪৩৪ রেটিং নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা