খেলা

লড়াইয়ে হেরে গেলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: চরিথ আসালাঙ্কা ও ভানুকা রাজাপাকসের ব্যাটে ভর করে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ১৭১ রান করেও রুখতে পারেনি বাংলাদেশ। যদিও খেলার শুরুতে চমক দেখিয়েছিলো নাসুম আহমেদ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই কুসল পেরেরাকে আউট করে শুভ সূচনা করে তিনি। তবে সেই ধারাবাহিকতা আর রক্ষা হয়নি।

চরিথ আসালাঙ্কা ৪৯ বলে ৮০ ও ভানুকা রাজাপাকস ৩১ বলে ৫৩ রান, পথুম নিসাঙ্কা ২৪, ওয়ানিন্দু হাসরাঙ্গা ৬, কুসল পেরেরা ১, দাসুন শানাকা ১ আবিষ্কা ফার্নান্দো শূন্য রানে আউট হন।

বাংলাদেশের পক্ষে নাসুম ও সাকিব ২টি করে সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৭২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে টাইগার বাহিনী। মুশফিকুর রহিম ৩৭ বলে ৫৭ রান ও মাহমুদুল্লাহ রিয়াদ ৫ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। মুহাম্মদ নাঈম ৫২ বলে ৬২ রানে আউট হন ফারনান্দোর বলে। আফিফ রান আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন।

খেলার শুরুতে মাত্র ১৬ রানেই আউট হয়ে গেছেন ওপেনার ব্যাটার লিটন দাস। ১৬ বলে ১৬ রান করে লাহুরি কুমারার বলে প্যাভেলিয়ানে ফিরলেন তিনি। ৫ ওভার ৫ বল খেলে তখন বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। সাকিব আল হাসান ৫ বলে ১০ রানের চামিকা করুণারত্নের বলে আউট হন। তখন বাংলাদেশের রান ৫৬। এখন ব্যাট করছেন মুহাম্মদ নাঈম ২৩ বলে ২৭ রান ও মুশফিকুর রহিম ৩২ রান।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) বিকেল চারটায় সুপার টুয়েলভে খেলাটি শুরু হয়। ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি’ বিশ্বকাপের ‘আসল’ লড়াই সুপার টুয়েলভ।

প্রথম রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে যোগ দিয়েছে চার দল। সেখানে আগেই নিশ্চিত ছিলো ৮ দলের অংশগ্রহণ।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিলো প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো।

পরিসংখ্যান: এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ। সবশেষ দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচই ছিল নিদাহাস ট্রফির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা