খেলা

৪ মেরে দলীয় সেঞ্চুরি 

ক্রীড়া প্রতিবেদক: চার মেরে দলীয় সেঞ্চুরি ও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছে মুহাম্মদ নাঈম। ৪৫ বলে হাফ সেঞ্চুরি করেন ওপেনার নাঈম। এ সময় সঙ্গে ছিলেন মুশফিকুর রহিম। ১৯ বলে ৩২ রানে ব্যাট করছেন মুশফিক। ১৫ ওভারে ১১৮ রান সংগ্রহ করেছে টাইগার বাহিনী। হারিয়েছে লিটন ও সাকিবের উইকেট।

এর আগে মাত্র ১৬ রানেই আউট হয়ে গেছেন ওপেনার ব্যাটার লিটন দাস। ১৬ বলে ১৬ রান করে লাহুরি কুমারার বলে প্যাভেলিয়ানে ফিরলেন তিনি। ৫ ওভার ৫ বল খেলে তখন বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। সাকিব আল হাসান ৫ বলে ১০ রানের চামিকা করুণারত্নের বলে আউট হন। তখন বাংলাদেশের রান ৫৬। এখন ব্যাট করছেন মুহাম্মদ নাঈম ২৩ বলে ২৭ রান ও মুশফিকুর রহিম ৩২ রান।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। রোববার (২৪ অক্টোবর) বিকেল চারটায় সুপার টুয়েলভে খেলাটি শুরু হয়। ১২ দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের তিনটি ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ‘টি-টোয়েন্টি’ বিশ্বকাপের ‘আসল’ লড়াই সুপার টুয়েলভ।

প্রথম রাউন্ডের খেলা শেষ। এই রাউন্ড পেরিয়ে সুপার টুয়েলভে যোগ দিয়েছে চার দল। সেখানে আগেই নিশ্চিত ছিলো ৮ দলের অংশগ্রহণ।

টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, আইপিএলের পর মনে হচ্ছে উইকেট কিছুটা স্লো হয়ে গেছে। তিনটি ম্যাচ জেতার পর দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা প্র্যাক্টিস ম্যাচগুলোও জিতেছি।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি বলেছেন, আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিলো প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো।

পরিসংখ্যান: এখন পর্যন্ত শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা আর ৪টিতে বাংলাদেশ। সবশেষ দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুটি ম্যাচই ছিল নিদাহাস ট্রফির।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসাঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের খবর জানিয়েছে কাতারভিত্তিক...

সতীর্থদের জন্য মেসির বিশ্বকাপ উপহার

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছে...

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা