খেলা

পাকিস্তান জিতবে আশা ইমরানের

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রাত আটটায় মাঠে নামছে ভারত ও পাকিস্তান। খেলাটি নিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইমরান খান। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন দলকে। এ ম্যাচে পাকিস্তানের পক্ষেই বাজি ধরেছেন ইমরান খান। শনিবার (২৩ অক্টোবর) তিনি বলেন, ইনশা আল্লাহ কাল (রোববার) ভারতকে হারাবে পাকিস্তান। খবর পাকিস্তানের জিও টিভি অনলাইনের।

জিও টিভির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ‘হাইভোল্টেজ’ এই ম্যাচের আগে আরও একবার ভারতের বিপক্ষে অবস্থান নিলেন। শুভকামনা জানিয়েছেন বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলকে। নিজের একজন উপদেষ্টার সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতকে হারানোর ব্যাপারে এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার বরাত দিয়ে করা জিও টিভির প্রতিবেদন অনুযায়ী ইমরান খান পাকিস্তানের বর্তমান ক্রিকেট দলকে নিয়ে বলেন, এই দলের ভারতকে হারানোর মতো যোগ্যতা রয়েছে। ইনশা আল্লাহ পাকিস্তান ভারতকে হারাবে।

এদিকে ম্যাচের এক দিন আগে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও ভারতকে হুমকি দিয়ে রেখেছেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এ পর্যন্ত ১২ বার দেখা হয়েছে দুই দলের। ওয়ানডে বিশ্বকাপে ৭ বার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ বার দেখা হলেও পাকিস্তানের ভাগ্যে জয় আসেনি কখনো। এবার তাই ইতিহাস বদলানোর লক্ষ্যে নামতে হচ্ছে পাকিস্তানকে। তার অনুপ্রেরণা এল খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা