খেলা

কোহলিকে মিয়াঁদাদের সাথে তুলনা

স্পোর্টস ডেস্ক:

সচিন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহালি? এই নিয়ে ক্রিকেটমহলে তর্ক চলে রোজই। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করেছেন কোহালির। এ বার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আমির সোহেল নতুন তুলনার জন্ম দিলেন। জাভেদ মিয়াঁদাদের সঙ্গে ভারত অধিনায়কের তুলনা করলেন তিনি।

পাকিস্তানের সফলতম ওপেনারদের অন্যতম আমির সোহেল একটি ইউটিউব চ্যানেলে বলেছেন, “বড় ক্রিকেটারদের আবির্ভাব আমার কাছে গুরুত্বপূর্ণ। এই সব ক্রিকেটার হঠাৎই যেন আবির্ভূত হন। তবে এরা নিজেরা বিশাল পর্যায়ের হলেও তাতে দলে বিশেষ প্রভাব পড়ে না।"

"পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে গ্রেটনেসের কথা বললে প্রথম যে নামটা ভেসে ওঠে তা জাভেদ মিয়াঁদাদের। বাকি দলের খেলার মানেও উন্নতি ঘটিয়েছিলেন বলে তাঁর কথা এখনও আলোচিত হয়। ওর সঙ্গে লম্বা জুটি গড়লে অনেক কিছু শেখা যেত। অনুপ্রেরণা মিলত। যা নিজেকে ভাল করতে উদ্দীপ্ত করত। কোহালিও সেটাই করেছে। ওর আশপাশের প্রত্যেক ক্রিকেটার নিজেকে উন্নত করেছে। আর এই কারণেই কোহালি গ্রেট ক্রিকেটার।”

দুই দশক ব্যাপী আন্তর্জাতিক কেরিয়ারে ১২৪ টেস্ট ও ২৩৩ ওয়ানডে খেলেছেন জাভেদ মিয়াঁদাদ। টেস্টে ৫২.৫৭ গড়ে তিনি করেছেন ৮৮৩২ রান। ওয়ানডে ক্রিকেটে ৪১.৭০ গড়ে তিনি করেছেন ৭৩৮১ রান। অন্য দিকে, কোহালি এখনও পর্যন্ত করেছেন ৭০ আন্তর্জাতিক শতরান। ২১ হাজার রানও করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তিন ফরম্যাটেই তাঁর গড় ৫০-এর বেশি।

কেন কোহালি গ্রেট, সেই ব্যাখ্যা করে সোহেল আরও বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে কোহালি যখন এসেছিল তখন ও ছিল ফ্ল্যাম বয়, আগ্রাসী, প্রাণপ্রাচুর্যে ভরপুর। খুব দ্রুত ও উপলব্ধি করে ফেলে যে, ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাদার জীবনকে গুলিয়ে ফেললে চলবে না। এটাই সাহায্য করেছে ওকে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা