খেলা

বাংলাদেশ নিয়ে চিন্তায় শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনার কারণে বিপর্যস্ত সমগ্র বিশ্ব। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। কিছু কিছু দেশে খেলাধুলা চালু করলেও তা পরিমাণে খুবই কম।

এই করোনার কারণে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত নয়। যদিও শ্রীলঙ্কা খুব করেই চাইছে সময় পিছিয়ে হলেও যেন নির্ধারিত দুই টেস্টের সিরিজটি মাঠে গড়ায়। কিন্তু বাস্তবে করোনা পরিস্থিতি সেই সম্ভাবনার কোনও ইঙ্গিতই দিচ্ছে না।

তাই বিকল্প ভাবতে শুরু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের প্রস্তুতির জন্য ওই সময় শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ বা এসএলপিএল আয়োজন করতে চায় লঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কায় ভারতের সফর করার কথা ছিল জুন-জুলাইয়ে। সিরিজে তিনটি ওয়ানডে ও সমপরিমাণ টি-টোয়েন্টি খেলার কথা ছিল। এর পরেই জুলাই-আগস্টে দুই টেস্ট খেলতে যাওয়ার কথা বাংলাদেশের।

শ্রীলঙ্কা চাইছিল প্রয়োজনে সিরিজটি সেপ্টেম্বরেই হোক। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা পরিস্থিতির জন্য সেই সময়কেও নিরাপদ মনে করছে না।

কিন্তু অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় শ্রীলঙ্কাও শুধু শুধু বসে থাকতে চাইছে না। খেলোয়াড়দের প্রস্তুতির জন্যই তাদের নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহান ডি সিলভা বলেন, ‘ওই দুটি সফর এখন অনিশ্চিত। ভারতের সঙ্গে সিরিজটি বাদ, আবার বাংলাদেশের সঙ্গে সিরিজটি নিয়েও এক ধরনের গড়িমসি চলছে। আগামী মাসে অথবা পরে পরিস্থিতির উন্নতি না হলে ওরা আর এ বছরে আসার কথা ভাবছে না।’

এর মধ্যেই করোনার কারণে শ্রীলঙ্কা ইংল্যান্ডের সঙ্গে দুই টেস্টের একটি সিরিজ বাতিল করেছে মার্চে। বাতিল হয়েছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার জুনের সিরিজটিও। সেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল।

এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে সিরিজটি না হলে প্রস্তুতির কথা ভাবতেই হবে শ্রীলঙ্কাকে। সেই কথাতে জোর দিয়েই বলেছেন ডি সিলভা, ‘বাংলাদেশ সিরিজ না হলেও আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই আমাদের পরবর্তী সিরিজ ছিল।’

এ জন্যই লঙ্কান খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ করে দিতে এসএলপিএল নিয়ে ভাবছে শ্রীলঙ্কা। ডি সিলভাও ইঙ্গিত দিলেন এমন কিছুর, ‘এ জন্যই নিজেদের জাতীয় দলের খেলোয়াড়দের এসএলপিএলে পাওয়ার সুযোগটি কাজে লাগাতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য যদি কোনও সিরিজ না পাই, তখনই সেটি সম্ভব। যদি আইসিসি যথা সময়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দেয়, তাহলে এই প্রেক্ষাপটে এসএলপিএল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা