খেলা

ভারতের বাইরে হতে পারে আইপিএল

স্পোর্টস ডেস্ক:

বিশ্বের অন্যতম ও ব্যয়বহুল টি-২০ লিগ আইপিএলের ১৩তম আসর আয়োজনের চিন্তা করছে ভারতের ক্রিকেট বোর্ড। আইপিএলের ১৩তম আসর আয়োজন করার জন্য সবধরনের চিন্তা-ভাবনা করে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ১০ জুন আইসিসির পরবর্তী বৈঠক।

গেল ২৯ মার্চ মাঠে গড়ানোর নির্ধারিত সূচি ছিলো আইপিএলের ১৩তম আসরের। কিন্তু করোনাভাইরাসের কারণে গেল মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্ব ক্রিকেট স্তম্ভিত। তাই আইপিএলও যথাসময়ে শুরু হতে পারেনি।

আর বর্তমান পরিস্থিতি'তে আইপিএল'এর এবারের ভবিষ্যত অন্ধকার। কারণ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ না হলে, ঐ সময় আইপিএল আয়োজনের পরিকল্পনা বিসিসিআইর। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি, সেটিকেও অনিশ্চিত করে ফেলছে। তাই এখন বাধ্য হয়ে বিদেশের মাটিতে আইপিএল করার চিন্তাও করতে হচ্ছে বিসিসিআই’কে।

তেমনই জানালেন বিসিসিআই’র এক উর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ‘আইপিএল আয়োজন নিয়ে বোর্ড সবধরনের চিন্তা-ভাবনা করছে। বিদেশে আইপিএল আয়োজন করার পরিকল্পনাও আছে বোর্ডের। আগেও তো বিদেশে আইপিএল হয়েছিলো। তবে বিদেশে আইপিএল আয়োজন করাটা বোর্ডের জন্য শেষ বিকল্প।’

এর আগে ২০০৯ সালে লোকসভা ভোটের জন্য পুরো আইপিএল দক্ষিণ আফ্রিকায় হয়েছিলো। আর ২০১৪ সালে একই নির্বাচনের জন্য আইপিএলের প্রথম পর্ব হয়েছিলো আরব আমিরাতে।

ঐ দু’বার বিদেশে হলেও সঠিক সময়েই হয়েছিলো। তবে এবারের আইপিএল নিয়ে পরিস্থিতি ভিন্ন। তারপরও যেকোন উপায়ে আইপিএলের ১৩তম আসর আয়োজন করতে চায় বিসিসিআই। কারন আইপিএল না হলে প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতি হবে বিসিসিআই’র।

তবে আইপিএলের ১৩তম আসরের ভবিষ্যত নির্ভর করছে টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্বান্তের উপর। আইসিসির সিদ্বান্তের উপর নির্ভর করেই আইপিএল নিয়ে ভাবতে চায় বিসিসিআই।

বিসিসিআই’র ঐ উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আইসিসির সিদ্বান্তের দিকে আমরা চেয়ে আছি। বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্বান্তের পরই আইপিএলের ভবিষ্যত আমরা পরিস্কার করতে পারবো।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা