খেলা

বড় জয়ে ওমানের বিশ্বকাপ যাত্রা

ক্রীড়া প্রতিবেদক: পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেয়েছে স্বাগতিক ওমান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২৯ রান সংগ্রহ করে পাপুয়া নিউ গিনি। তারা মাত্র ২৭ রানে হারিয়েছে ৫ উইকেট। ৪ উইকেটে ১০২ রান সংগ্রহ করলেও মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। ১৩০ রানের লক্ষে খেলতে নেমে ১৩ ওভার ৪ বলে জয়ের বন্দরে চলে যায় ওমান।

ওমানের পক্ষে আকিব ইলিয়াস ৪৩ বলে ৫০ ও জতিন্দর সিং ৪২ বলে ৭৩ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

বাংলাদেশ সময় বিকাল ৪টা ওমানের আল আমেরা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। ম্যাচের টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ।

খেলায় প্রথম হাফ সেঞ্চুরি করেন পাপিয়া নিউ গিনির ব্যাটার আসাদ ভালা। ৪৩ বলে তিনি করেছেন ৫৬ রান। আউট হয়েছেন কলিমুল্লাহর বলে। পাপুয়া নিউগিনির পক্ষে চার্লস আমিনি করেছেন ২৬ বলে ৩৭ রান, সেস বাউ ১৩ বলে ১৩ রান, নরম্যান ভানুয়া ১, সিমন আতাই ৩, ড্যামিয়ান রাভো ১, কাবুয়া মুরেয়া ৬ ও রোকানা ৫ রান করেন।

জিশান মাকসুদ ৪ উইকেট, কলিমউল্লাহ ও বিলাল খান দুটি করে উইকেট নেন।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা