খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: ওমানে পর্দা উঠলো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। বাংলাদেশ সময় বিকেল ৪টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি।

আর বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড। প্রায় এক মাসের ক্রিকেট-‘যুদ্ধ’ শেষ হবে আগামী ১৪ নভেম্বর দুবাইয়ের ফাইনালে। ক্রিকেট বিশ্ব পাবে টি-টোয়েন্টির নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আগে হতো দুই বছর পরপর, যার সর্বশেষটি হয়েছে ২০১৬ সালে। ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপকেও সমান গুরুত্ব দিতে দুই বিশ্বকাপের মাঝে চার বছর বিরতির সিদ্ধান্ত নিয়েছিলো আইসিসি। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। করোনার কারণে ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপটি পিছিয়ে চলে যায় ২০২২ সালে, অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিলো সেটি। আর এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটি হওয়ার কথা ছিলো ভারতে। করোনার তৃতীয় ঢেউয়ের তোড়ে ভারত থেকে সেটি শেষ পর্যন্ত চলে যায় ওমান ও আমিরাতে। তবে বিশ্বকাপের আয়োজক থাকছে ভারতই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকরা এই খেলা উপভোগ করতে পারবেন দেশের তিনটি চ্যানেলে। ওমানের মাসকাটে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া আসরে মূল পর্বে সুযোগ পেতে ৮ দল লড়াই করবে। দুটি গ্রুপ থেকে মোট চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপের মূল পর্বে।

২৩ অক্টোবর থেকে শুরু হবে সেরা ১২ দলের লড়াই। অন্যান্য দেশের মতো বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচ টিভিতে দেখার সুযোগ থাকছে বাংলাদেশের সমর্থকদেরও। বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও গাজী টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে এবারের বিশ্বকাপের খেলা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা