খেলা

বিশ্বকাপে আত্মবিশ্বাসী বাংলাদেশ

খেলা স্পোর্টস: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায়। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগার বাহিনী।

বিশ্বকাপের আগে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পরেও দলে প্রভাব ফেলেনি। সবার আত্মবিশ্বাস আগের মতোই আছে। তাছাড়া র‌্যাংকিংয়ে স্কটিশদের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

তবে ২০১২ সালে নেদারল্যান্ডের হেগে স্কটিশদের বিরুদ্ধে একমাত্র ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না মাহমুদউল্লাহর দল।অতীতের তিক্ত স্মৃতিও সতর্কতা অবলম্বনে বাধ্য করছে টাইগারদের।

জানা গেছে, আইপিএল শেষে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পিঠের ইনজুরি কাটিয়ে খেলতে প্রস্তুত অধিনায়ক মাহমুদউল্লাহ। বিশ্বকাপে নামার আগে তাই পূর্ণতা পেয়েছে টাইগার শিবির। শনিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ৮টায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

পরে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে আপনি প্রতিদিন রান করতে পারবেন না। তার মানে এই না, আপনি ফর্মে নেই। আপনি যদি আপনার হোমওয়ার্ক ঠিকমতো করতে পারেন, তাহলে ওটা কোনো প্রভাব ফেলবে না।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা