ছবি: সংগৃহীত
খেলা

সাকিবের কলকাতা ফাইনালে

স্পোর্টস ডেস্ক: নাটকীয় জয়ে ৭ বছর পর আইপিএলের ফাইনালে উঠলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার (১৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা তিন উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। সাকিব-নারাইনরা অল্প রানে বেঁধে রেখে লক্ষ্যটা হাতের নাগালেই রেখেছিল। পরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি দারুণ শুরু এনে দেন। কিন্তু শেষ দিকে টানা উইকেট পতনে ম্যাচটা হারতে বসেছিল সাকিব মরগানবাহিনী। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে ৭ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

দিল্লির ছুড়ে দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। দারুণ এই জুটি ভাঙে কাগিসো রাবাদার দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে। বিদায়ের আগে ৪১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কলকাতার ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। এরপর তিনে নামা নিতীশ রানা ১২ বলে ১৩ রানের ইনিংস খেলে এনরিচ নরকিয়ার শিকার হন।

শেষ ৪ ওভারে কলকাতার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৩ রান। ক্রিজে তখনও বহাল তবিয়তে ছিলেন ওপেনার শুভমান গিল। দুর্দান্ত খেলতে থাকা এই ব্যাটার ছুটছিলেন ফিফটির পথে। কিন্তু মাত্র ২ রান যোগ হতেই আভেশ খানের শিকার হন গিল। দলকে জয় থেকে মাত্র ১১ রান দূরত্বে রেখে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ঠিক ৪৬ রান।

গিল বিদায়ের নেওয়ার পর কলকাতার ব্যাটিং লাইনআপে রীতিমত ধস নামে। ১২৬ থেকে ১৩০ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে দলটি। দীনেশ কার্তিক, মরগ্যান, সাকিব ও সুনীল নারাইন কেউই রানের খাতা খুলতে পারেননি।

শেষ ওভারে কলকাতার দরকার ছিল মাত্র ৭ রান। রবিচন্দ্রন অশ্বিনের করা ওই ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ক্রিজে নতুন আসা সাকিবকে স্ট্রাইক দেন রাহুল ত্রিপাঠী। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলে কোনো রান না নিতে পারা এই বাঁহাতি ব্যাটার পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরের বলেই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন নারাইন। কিন্তু পঞ্চম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সব অনিশ্চয়তা দূর করে দেন ত্রিপাঠী (১২*)।

বল হাতে দিল্লির নরকিয়া, রাবাদা ও অশ্বিন দুটি করে ও আভেশ খান একটি উইকেট তুলে নেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা