খেলা

মাঠে ঢুকতে দেয়া হলো না ব্রাজিল প্রেসিডেন্টকে

ক্রীড়া ডেস্ক: নানান সময় উদ্ভট তথ্য দিয়েই আলোচনা-সমালোচনায় থাকেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসেনারো। করোনাভাইরাস মহামারিকে তিনি কখনোই বিশ্বাস করেননি। তাই করোনার টিকা গ্রহণেও তার অনীহা।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, তবে এবার টিকা না নেওয়ার ফল কী তা হাড়ে হাড়ে টের পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক বলসেনারো। এমনকি করোনায় আক্রান্ত হলেও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি তিনি।

চলতি সপ্তাহ থেকে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া শুরু হয়েছে। তবে শর্ত এই যে, দর্শকদের অবশ্যই টিকা নিতে হবে এবং প্রমাণ হিসেবে সনদ দেখাতে হবে।

রোববার (১০ অক্টোবর) ব্রাজিলের ক্লাব সান্তোসকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। টিকা না নেওয়ায় প্রেসিডেন্টকে মাঠে ঢোকার অনুমতি দেয়নি পেলে-নেইমারদের সাবেক এই ক্লাব। এদিকে স্টেডিয়ামে ঢুকতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বলসেনারো।

তিনি দাবি করেন, ‘আমি শুধু একটা ম্যাচই দেখতে চেয়েছিলাম, সেজন্য বলা হলো আমাকে টিকা নিতে হবে। কেন? যারা টিকা নিয়েছেন, তাদের চেয়েও আমার রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি আছে!’

এছাড়া তিনি প্রশ্ন তুলেছেন, ‘কেন আমাকে সঙ্গে টিকার কার্ড নিয়ে ঘুরতে হবে, টিকা কি পাসপোর্ট?’ এর আগে মাস্ক না পরার দায়ে জরিমানা গুনতে হয়েছিলো বলসেনারোকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মোটরচালিত যানবাহনের জন্য বিআরটিএর সতর্কবার্তা

জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন...

রিপন হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কসাই রিপন ফকিরকে গুলি করে হত্যার অভিয...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা