খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক: ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তার আগে রয়েছে বেশকিছু প্রস্তুতি ম্যাচে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এদিকে প্রস্তুতি ম্যাচের আগে ব্যাটিং,বোলিং ও ফিল্ডিং তিন ফরম্যাটেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তবে পিঠের ব্যথার কারণে আজকের ম্যাচ খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আর আইপিএলের প্লে অফ খেলায় দলের সঙ্গে পরে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজকের ম্যাচের পর ১৪ই অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরে ওমানে ফিরে যাবে দল। এরপর ১৬ই অক্টোবর একবেলা অনুশীলন করে ১৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সবশেষ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ রয়েছে মাহমুদউল্লাহ বাহিনীর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা