খেলা

আজ টাইগারদের প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াামে শুক্রবার (৮ অক্টোবর) ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওমানে নিজেদের কন্ডিশনিং ক্যাম্প করছে টাইগাররা। ইতিমধ্যে তিন দিন অনুশীলনও করেছে তারা।

কোয়ারেন্টাইন ইস্যুর কারণে প্রথমে ওমান ‘এ’ দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ওমানে যাওয়ার পর ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ওমান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনার পর খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

অনুশীলন ম্যাচের পর ৯ অক্টোবর দুবাই যাবে টাইগাররা। সেখানে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বর্তমানে আইপিএল খেলতে আরব আমিরাতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তারা দলের সঙ্গে যোগ দেবেন।

বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারো ১৫ অক্টোবর ওমানে আসবে মাহমুদুল্লাহ রিয়িাদের দল। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা