তামিম ইকবাল
খেলা

দুঃসংবাদ নিয়ে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক: পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে খেলতে গিয়েছিলেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে। কিন্তু সেখান থেকে আরেক দুঃসংবাদ নিয়ে ফিরলেন দেশসেরা ওপেনার। এবার নতুন করে চোট হাতের আঙুলে।

চোট যেন পিছুই ছাড়ছে না তামিম ইকবালের। হাঁটুর ইনজুরির কারণে প্রায় তিন মাসের মতো বিশ্রামে ছিলেন। যার ফলে বিশ্বকাপ থেকেই নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই ওপেনার।

গণমাধ্যমকে তামিম নিজেই জানিয়েছেন এই চোটের কথা। তামিম বলেন, ‘বাঁ হাতের আঙ্গুলে ফ্র্যাকচার হয়েছে। আজ সকালের ফ্লাইটে ঢাকা ফিরেছি।’

চোটের যা ধরণ, তাতে কমপক্ষে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে। বিশ্বকাপে নেই, এই সময়টায় নিজেকে ফিট করে তুলতে পারতেন। সেই সুযোগটাও নষ্ট হলো।

এখন এই নতুন চোটের পরিচর্যা করে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন, কবে পূর্ণ ফিটনেস ফিরে পাবেন, অপেক্ষা করতে হবে অনেকটা দিন। ক্যারিয়ারের এই সময়ে এসে যা তামিমের জন্য বড় ধাক্কাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা