খেলা

জহুর আহমেদ স্টেডিয়ামে আইসোলেশন সেন্টার

স্পোর্টস ডেস্ক:

মরণঘাতী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশে। তাই এদের চিকিৎসার জন্য বাংলাদেশের কিছু স্টেডিয়ামকেও আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যার প্রথমটি হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের হার। হাসপাতালগুলোয় আইসোলেশন সেন্টারে জায়গা নেই। এমন পরিস্থিতির মুখে পর্যায়ক্রমে দেশের বৃহত্তম ক্রীড়া স্থাপনাগুলোকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য দেওয়ার কথা ভাবছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুরুটা হচ্ছে চট্টগ্রামের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে দিয়ে। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সাগরিকা স্টেডিয়ামের করপোরেট বক্সগুলোকেই আপাতত আইসোলেশন সেন্টারের জন্য বরাদ্দ দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। বিদেশ ফেরত যাত্রীদের এখানে রাখা হবে।

বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘আমাদের বোর্ড প্রধান নাজমুল হাসান সাহেব অনেক আগেই বলে রেখেছেন করোনা-সংকট মোকাবিলায় যদি আমাদের দুই মূল ভেন্যু শেরেবাংলা ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দরকার পড়ে, আমরা তা দিয়ে দেব। তারই ধারাবাহিকতায় এখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসোলেশন ব্যবস্থার কথা জানানো হয়েছে আমাদের।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

ধ্বংসস্তূপের মধ্যেই রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত চিকিৎসাসেবা

রাজধানীর মিরপুরে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভা...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা