খেলা

ফ্লয়েড হত্যা: প্রতিবাদ এবার টেনিস কোর্ট থেকেও

স্পোর্টস ডেস্কঃ

বর্ণবৈষম্যের বিরুদ্ধে ক্রিকেট, ফুটবল, বাস্কেট বলসহ প্রতিবাদ আসছে প্রতিটি ক্রীড়াঙ্গন থেকে। মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যায় এবার প্রতিবাদ আসলো টেনিস মাঠের মহারথীদের থেকেও। প্রতিবাদে সামিল হলেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ।

বিশ্বের এক নম্বর জোকোভিচ, ফেডেরার এবং নাদাল বর্ণবৈষম্যের প্রতিবাদে প্রতীকী ছবি হিসেবে কালো স্ক্রিনশট পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। #ব্ল্যাকআউট টিউসডে নামে টুইটার প্রচারে এ ভাবে অংশ নেন তাঁরা।

জোকোভিচ সঙ্গে বার্তা দেন, ‘‘কৃষ্ণাঙ্গ জীবনেরও মূল্য রয়েছে।’’ যে বার্তাটি কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এ ছাড়া গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারিয়া শারাপোভা, পেত্রা কুইটোভা এবং স্ট্যান ওয়ারিঙ্কাও সমর্থন জানিয়েছেন বর্ণবষম্যের বিরুদ্ধে লড়াইয়ে।

আফ্রিকান-আমেরিকান তারকা কোকো গফ এবং জাপানের নেয়োমি ওসাকাও তাদের রাগ চেপে রাখতে পারেননি ফ্লয়েডের মৃত্যু নিয়ে। শুধু কালো স্ক্রিনশট পোস্ট করাই নয়, আরও সক্রিয় ভাবে সবাইকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে এগিয়ে আসারও আহ্বান জানান তাঁরা। ফেডেরারের ইনস্টাগ্রাম পোস্টে ১৬ বছর বয়সি গফ তেমনই ইঙ্গিত করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস সংস্থাও প্রতিবাদে যোগ দিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‘আফ্রিকান-আমেরিকানরা আমাদের টেনিস পরিবারের অবিচ্ছেদ্য অংশ। মার্কিন টেনিস সংস্থা বর্ণবৈষম্য এবং যে কোনও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বদ্ধপরিকর।’’

ফ্লয়েডের মৃত্যু নিয়ে যে ফুটবলারেরা মাঠে প্রতিবাদ জানিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছে ফিফা এবং উয়েফাও। যেমন বরুসিয়া ডর্টমুন্ডের জাডন স্যাঞ্চো। তিনি বুন্দেশলিগায় গোল করার পরে জার্সি খুলে ভিতরে পরা টি-শার্ট দেখান। যাতে লেখা ছিল, ‘‘জর্জ ফ্লয়েড হত্যার বিচার চাই।’’

উল্লেখ্য, গত ২৫ মে, মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের গলার উপরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার তার হাঁটু চেপে ধরে থাকেন আট মিনিটের উপরে। এরফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা