খেলা

কোচদের আর্থিক সহায়তা মাশরাফির

স্পোর্টস ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ দেশে দেখা দেয়ার পর থেকে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা যেন এক অন্য মানুষে আবির্ভূত হয়েছেন। একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নিজ এলাকাবাসীর পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশ জুড়েই সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির কোচদের আর্থিক সহায়তা দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি ।

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের সহায়তায় দীর্ঘ ১৬ বছর যাবত নিজের হাতে পরা অত্যন্ত প্রিয় ব্রেসলেট নিলামে তুলেন মাশরাফি। নিলামে সেটি বিক্রি হয় ৪২ লাখ টাকায়। সেই সেই অর্থের একাংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তালিকাভুক্ত ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির কোচদের উপহার হিসেবে দিলেন মাশরাফি।

মূলত মাশরাফি সিদ্ধান্ত নেন, নিলামে বিক্রি হওয়া ব্রেসলেট থেকে পাওয়া মোট অর্থের ২৫ লক্ষ টাকা ব্যয় হবে নড়াইলের জন্য। আর ১৫ লক্ষ টাকা ব্যয় হবে মুক্তিযোদ্ধা সংসদের তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধাদের কল্যাণে, ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়র অসচ্ছলতা শিক্ষার্থীদের সহায়তায়, ঢাকা শহরের ক্রিকেট কোচের আর্থিক সহায়তায় ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বিনামূল্যে রক্ত দাতাদের সংগঠনের উন্নয়নে।

মঙ্গলবার (২ জুন) ধানমন্ডি আবাহনী মাঠে মাশরাফির সেই উপহার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও নড়াইলের কৃতি সন্তান ড. কে এম সালাউদ্দিন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আমিরুল ইসলাম ইকবাল, সৈয়দ সুলতান আবেদিন ও আব্দুল্লাহ আল জাবের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট একাডেমি কোচেস এসোসিয়েশনের সভাপতি কাজী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজ।

মোট ৮২ জন কোচের মাঝে প্রতিজনকে ৩ হাজার টাকা করে উপহার দেওয়া হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা