খেলা

বিশ্বকাপের সেরা মুহূর্তের খেতাব জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের সেরা মুহূর্তের খেতাব জিতল এবার লাল-সবুজের বাংলাদেশ। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপগুলোর মধ্যে সেরা মুহূর্ত বাছাইয়ের জন্য ভোটের ব্যবস্থা করেছিল আইসিসি। আর তাতে শেষ পর্যন্ত ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তকে হারিয়ে সেরা হয়েছে বাংলাদেশের ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড বধের মুহূর্তটি।

এই ভোটিং পোলটি মূলত ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পেজ থেকে করা হয়েছে। আর ফাইনালের মঞ্চে ৫১ শতাংশ ভোট পেয়ে শিরোপা জেতে বাংলাদেশ। যেখানে ভারত পেয়েছে ৪৯ শতাংশ ভোট।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ম্যাচটিতে ১৫ রানের বিস্ময়কর জয় পায় টাইগাররা। আর এই জয়ের মুহূর্তটি-ই শেষ পর্যন্ত সেরা হল।

এর আগে বাংলাদেশের জয়ের এই মুহূর্তটি রাউন্ড অব ৬৪, ৩২ ও ১৬ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের আরেকটি মুহূর্তের মুখোমুখি হয়। যেটি ছিল ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারত বধের গল্প। তবে ঠিকই জিতে নেয় ২০১৫ বিশ্বকাপের মুহূর্তটি।

পরবর্তীতে সেমিফাইনালে বাংলাদেশের সেই সুখস্মৃতিকে লড়তে হয় ১৯৮৩ ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে ভারতীয় অধিনায়ক কপিল দেবের একটি ক্যাচের মুহূর্তের সঙ্গে। উইন্ডিজ ব্যাটসম্যানের উড়িয়ে মারা বল দৌড়ের মাঝেই ধরেন কপিল। কিন্তু এই পর্বেও দুর্দান্ত জয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের ইংলিশ বধের ঘটনাকে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা