খেলা

এসএ গেমসে জিয়ারুলের বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক: কাঠমান্ডু-পোখারার এসএ গেমসে সোনা জিতে চমক জাগানো ভারোত্তোলক জিয়ারুল ইসলাম জাতীয় ভারোত্তোলনেও বাজিমাত করেছেন ১০৯ কেজি ওজন শ্রেণিতে।

ন্যাশনাল ক্রীড়া পরিষদের পুরনো ভবনে শুক্রবার (১ অক্টোবর) প্রতিযোগিতার পঞ্চম ও শেষ দিনে স্ন্যাচ (১৩২ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৬০ কেজি) মিলিয়ে ২৯২ কেজি তুলে সেরা হন জিয়ারুল। স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক এবং সর্বমোট উত্তোলন-এই তিন বিভাগেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ভারোত্তোলক।

নেপালের এসএ গেমসে ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে ২৬২ কেজি তুলে সোনা জিতেছিলেন জিয়ারুল।

জাতীয় ভারোত্তোলনে এ বিভাগে বাংলাদেশ আনসারের সুদিপ্ত দাস ২২৪ কেজি তুলে দ্বিতীয় ও বিজিবির মোজাহিদ ফকির ২২৩ কেজি তুলে তৃতীয় হয়েছেন।

১০২ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর আমিনুল ইসলাম সব মিলিয়ে ২৭২ কেজি তুলে করে সেরা হয়েছেন। ৯৬ কেজিতে সেরা হয়েছেন একই দলের আব্দুল ওহাব, তিনি তুলেছেন সর্বমোট ২৫৭ কেজি।

৮৯ কেজিতে বাংলাদেশ আনসারের প্রান্ত স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিরিয়ে ২৫৫ কেজি তুলে প্রথম হয়েছেন। ১০৯ প্লাস ওজন শ্রেণিতে ২৬৬ কেজি তুলে সেরা হয়েছেন সেনাবাহিনীর ফরহাদ আলি।

মেয়েদের ৮৭ প্লাস ওজন শ্রেণিতে তিন বিভাগে রেকর্ড গড়ে মোট ১৩৬ কেজি তুলে প্রথম হয়েছেন আনসারের সোয়াইবা রহমান রাফা। সেনাবাহিনীর তানিয়া খাতুন ১৩৮ কেজি তুলে ৮৭ কেজি ওজন শ্রেণিতে হয়েছেন প্রথম।

এছাড়া মেয়েদের ৮১ কেজিতে সেনাবাহিনীর মনীরা কাজী প্রথম হয়েছেন সব মিলিয়ে ১৫৩ কেজি তুলে। ৭৬ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন আনসারের জহুরা আক্তার নিশা; সব মিলিয়ে তিনি তুলেছেন ১৬৬ কেজি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা