খেলা

হার দিয়ে যাত্রা মালদ্বীপের

ক্রীড়া প্রতিবেদক: স্বাগতিক ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ হার দিয়ে শুরু করলো তাদের সাফ যাত্রা। মালে স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপ ০-১ গোলে নেপালের কাছে হেরেছে। এই ফলে প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

নেপাল ও মালদ্বীপের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলো। স্বাগতিক মালদ্বীপ সফরকারী নেপালকে চাপে রেখেছিলো। মালদ্বীপের অভিজ্ঞ আলী আশফাক, আলী ফাসির আক্রমণ ভাগে দারুণ খেলেন। নেপালের দৃঢ় রক্ষণে গোল পায়নি মালদ্বীপ।

নেপালের কোচ দ্বিতীয়ার্ধের মাঝামাঝি মানিশ দাগিকে নামান। এই তরুণ ফরোয়ার্ডের করা ৮৬ মিনিটের গোলে নেপাল জয় পায়। আগামী দুই দিন কোনে ম্যাচ নেই। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৪ অক্টোবর ভারতের বিপক্ষে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা