খেলা

ফুটসালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: ফুটবলের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ সবসময়ই উন্মাদনা ছড়ায়। তবে এবার ফুটবল নয়, ফুটসাল বিশ্বকাপে রোমাঞ্চ ছড়াল দু‌'দল। এই প্রতিযোগিতার সেমিফাইনালে ব্রাজিলকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা খেলা মানেই বাড়তি উন্মাদনা। ফুটবলের মাঠে এই দু‌'দলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। তবে গেল কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার বিপক্ষে সময়টা যেন ভালো যাচ্ছে না ব্রাজিলের। লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা আমেরিকার ফাইনালে ঘরের মাঠে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিলো আর্জেন্টিনা। আবারও ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠলো আর্জেন্টিনা। তবে এবার ফুটবল নয়, ফুটসাল বিশ্বকাপে।

ফুটবলেরই আরেক সংস্করণ ফুটসাল হিসেবে পরিচিত। এই বিশ্বকাপ থেকেও ব্রাজিলকে ছিটকে দিল আলবিসেলেস্তেরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের ১১ মিনিটে ভাপোরাকি ও ১৩ মিনিটে বরুত্তোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৭ মিনিটের সময় ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন ফেররাও। টুর্নামেন্টে সবমিলিয়ে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হন তিনি।

এদিকে পর্তুগাল ও কাজাখাস্তান মধ্যে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গড়াবে দ্বিতীয় সেমিফাইনালে। এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

‌'ডি‌' গ্রুপে তিন ম্যাচের সব ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে ব্রাজিল। অন্যদিকে ‌'এফ‌' গ্রুপের সব ম্যাচে জয় পায় আর্জেন্টিনাও। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় আলবিসেলেস্তেরা। প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। সেখানে রাশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা