খেলা

মেসির রুম থেকে টাকা-গহনা চুরি

ক্রীড়া ডেস্ক: প্যারিসে এসে বাড়ি না থাকায় লে রয়্যাল মোনকিউ হোটেলে উঠেছিলেন লিওনেল মেসি। কিন্তু তার সেই হোটেল রুমে চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। চোরেরা সেই রুম ভেঙে ভেতরে প্রবেশ করে হাজার হাজার নগদ পাউন্ড ও গহনা নিয়ে পালিয়েছে। গত বুধবার (২৯ সেপ্টেম্বর) এমন ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

প্রতিবেদনে বলা হয়, চোরেরা প্রথমে এক ছাদের উপর থেকে হোটেলের ভেতর প্রবেশ করে। তারপর আনলক করা বারান্দার দরজা দিয়ে রুমে ঢুকে পড়ে। আরও চারটি রুমে চুরি করতে ঢোকে তারা। এক নারী ভুক্তভোগী ঘরে ঢুকে টের পান তার কানের দুল, নেকলস ও নগদ অর্থ নেই।

দ্য সানকে ওই নারী বলেন, নিরাপদ একটা জায়গায় টাকা দিয়ে থাকার পর কেউ একজন আপনার রুমে প্রবেশ করলো, এটা খুব হতাশার। পুলিশ আমাদের বলেছে, সিসিটিভি ক্যামেরায় একটি ব্যাগ নিয়ে দুজন লোককে ছাদে দেখেছে। কিন্তু তাদের শনাক্ত করতে পারেনি তারা।

তারা আরও বলেছে, আরও তিনটি চুরির ঘটনা ঘটেছে। একজন মরক্কান নাগরিক, পাশের রুমে থাকে। সে বলল তার ঘড়ি খুঁজে পাচ্ছে না।

পুলিশ হস্তক্ষেপ করার আগ পর্যন্ত হোটেল ওই নারীর কথা বিশ্বাস করেনি। একজন মুখপাত্র বলেছেন, খুব শক্ত নিরাপত্তা ছিলো এবং এটা তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেছে চোরেরা খুব অভিজ্ঞ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা