খেলা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত

ক্রীড়া ডেস্ক: ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই ম্যাচ শুরুর মিনিট পাচেকের মধ্যেই হয়ে গেল স্থগিত।

আর্জেন্টিনার বিরুদ্ধে কোয়ারেন্টিন শর্ত ভাঙার অভিযোগ এনে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ ম্যাচে বাধা দেয়। শুরু হয় বাক-বিতণ্ডা, ছড়িয়ে পড়ে উত্তেজনা। অবশেষে ম্যাচ করে দেয়া হয় স্থগিত।

দৃশ্য দেখে সবাই হতবাক। প্লেয়ারদের সাথে অসিলিয়ালদের বাকবিতণ্ডা। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়া নিয়েই সমস্যার সৃষ্টি। মূলত কোয়ারেন্টাইন বিধি নিয়েই সমস্যার উৎপত্তি। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের স্বাস্থ্য ছাড়পত্র দেয়া হয়েছে, তাদেরও ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের অভিযোগ, নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন-এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো। অতঃপর ম্যাচের মাঝপথেই স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ।

তবে, প্রশ্ন আছে ব্রাজিলের গাফিলতি নিয়েও। ইংল্যান্ড থেকে ব্রাজিলে পা রাখা চার আর্জেন্টাইন খেলোয়াড় কী করে মূল একাদশে জায়গা করে নিলেন। স্কোয়াড ঘোষণার পর তারা কথা বলেনি কেন? এরকম নানা প্রশ্ন দানা বেঁধেছে কোটি ফটবল ভক্তের মনে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা