খেলা

নিউজিল্যান্ড কাছে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতবেদক: পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটিতে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। সফরকারী নিউজিল্যান্ডকে একরকম গলির দল বানিয়ে ম্যাচগুলোতে জয় পায় টাইগাররা।

তৃতীয় ম্যাচে এসে খেই হারিয়েছে কিউইদের সামনে। অথচ এই দলটায় নেই নিউজিল্যান্ড দলের নিয়মিত সদস্যরা। এ নিয়ে দলটাকে নিয়ে হাসি ঠাট্টার কম হয়নি।

শেষ পর্যন্ত তাদের কাছেই আঁটকে গেল পূর্ণ শক্তির বাংলাদেশ দল। কিউইদের দেয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অল-আউট হতে হয়েছে ৭৫ রানে।

দলীয় ২৩ রানে লিটন দাসের ১৫ (১১) রানে বিদায়ের পর একের পর এক উইকেট দিতে থাকে বাংলাদেশ। আজাজ প্যাটেলের করা ইনিংসের চতুর্থ ওভারে পর পর মেহেদী হাসান ও সাকিব আল হাসানের উইকেট হারায় বাংলাদেশ।

সপ্তম ওভারে ১৫ রান করা নাঈম শেখকে বোল্ড করে ফেরান রাচীন রবীন্দ্র। দশম ওভারে আবারও প্যাটেলের জোড়া আঘাত। মাহমুদউল্লাহকে ৩ ও আফিফ হোসেনকে শূন্য রানে ফেরান সাজঘরে।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। একটা সময় শঙ্কা জেগেছিল নিজেদের সর্বনিম্ন রানে (৭০) অল-আউট হবার। সেই বাধা কাটিয়ে শেষ পর্যন্ত । সাইফউদ্দিন ৮ রান করে বিদায়ের পর সোহানকে সঙ্গে নিয়ে লড়াইয়ের আভাস দেন মুশফিক। সোহান ৮ রান করে ফিরলে শেষ আশাও ফিকে হয়ে যায়।

মুশফিক শেষ পর্যন্ত একা লড়াই করে ম্যাচটা নেন শেষ ওভার পর্যন্ত। মুশফিক ২০ রানে অপরাজিত থাকলেও ৫২ রানে হেরে যৌথভাবে দ্বিতীয় সর্বনিম্ন ৭৬ রানের লজ্জা পেতে হলো বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নেন আজাজ প্যাটেল। ৩ উইকেট নেন কোল ম্যাককনিক এবং ১টি করে উইকেট নেন রাচীন রবীন্দ্র, স্কট কুগ্লেইন ও গ্রান্ডহোম।

এর আগে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ফিন অ্যালেন ১০ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ইনিংসের তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিয়ে।

তবে নিউজিল্যান্ড যে দ্রুতই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে সেটা তাদের ব্যাটসম্যানদের দিকে তাকালেই বোঝা যায়। প্রথম ম্যাচে ৬০ রানে অল-আউট হলেও দ্বিতীয় ম্যাচে ১৩৭ রানে শেষ করে ইনিংস।

আজ ওপেনিং জুটি ভাঙার পরও দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা। ইনিংসের সপ্তম ওভারে জোড়া উইকেট শিকার করেন সাইফউদ্দিন। চতুর্থ বলে উইল ইয়ং (২০) ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (০) রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন।

ব্ল্যাকক্যাপস ওপেনার রাচীন রবীন্দ্রকে ২০ (২০) রানে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর টম ল্যাথামকে (৫) নিজের ক্যাচ বানান শেখ মেহেদী হাসান।

তবে ষষ্ঠ উইকেট জুটিতে ৬৬ রান যোগ করেন টম ব্লান্ডেল ও হ্যানরি নিকলস। অপরাজিত দুই ব্যাটসম্যান ব্লান্ডেলের ৩০ ও নিকলসের ৩৬ রানে ভর করে ৫ উইকেটে ১২৮ রান তুলেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ২/২৮ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান, মোস্তাফিজ ও মাহমুদউল্লাহ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

সুখী দাম্পত্যের ৫টি কৌশল

অনেকেই মনে করেন যে সুখী দাম্পত্য জীবনের মূল উপাদান বড় রোমান্টিক আয়োজন, ব্যয...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা, দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা