খেলা

টাইগারদের বোলিং তোপে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতবেদক: মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচের সৌন্দর্য্য ধীরে ধীরে ফিরে আসছে। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজে দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ব্যাটে রান পাচ্ছেন ব্যাটসম্যানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ইতিমধ্যে ১৩ ওভারের বিনিময়ে ৭৪ রান সংগ্রহ করেছে কিউরা। আর ওইকেট হারিয়েছে ৫ টি শুরুতে দারুণ শুরু করলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের চাপে ফেলে দিয়েছেন টাইগার বোলাররা।

তাদের পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতেই নিউজিল্যান্ডের দলীয় ১৬ রানের মাথায় আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা ফিন অ্যালেন'কে দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন তিনি। সহজ ক্যাচ ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

পরে কিউইদের দলীয় ৪৬ রানের মাথায় জোড়া আঘাত হানেন সাইফউদ্দিন। এক বলের ব্যবধানে উইল ইয়াং ও কলিন ডি গ্র্যান্ডহোম'কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৫৮ রানের মাথায় আঘাত হেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার শিকার রচিন রবীন্দ্র। তিনি ব্যক্তিগত ২০ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।


নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা