খেলা

শচীনকে টপকালেন এন্ডারসন

স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার দেশের মাটিতে সর্বোচ্চ ৯৪ টেস্ট খেলেছেন। রেকর্ডটি এতো দিন ভারতীয় ক্রিকেটারের দখলে ছিল। দেশে মাটি ৯৫ টেস্ট খেলে তাকে টপকে গেলেন ইংল্যান্ডের পেসার জেমস এন্ডারসন।

অবশ্য ভারতীয় এই আইকন অবসর নেওয়ার আগে মোট ২০০ টেস্ট খেলেন। তবে ভারতের বিপক্ষে ওভাল টেস্ট খেলতে নেমে টেন্ডুলকারকে ছাপিয়ে যান এন্ডারসন।

অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং এই রেকর্ডে তৃতীয়স্থানে রয়েছেন। তিনি দেশের মাটিতে ৯২ টেস্ট খেলেছেন।

দেশের মাটিতে ৮৯ টেস্ট খেলার নজির আছে দুই সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা