খেলা

সিলেটে পৌঁছেছে আফগান দল

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে যাওয়ার পর প্রথম ক্রিকেট সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে দেশটির অনূর্ধ্ব-১৯ দল। রোববার (৫ সেপ্টেম্বর) আফগান দলটি ঢাকায় পৌঁছেই আবার সিলেটে চলে গিয়েছে।

জানা গেছে, সিলেটে রুম কোয়ারেন্টাইনে কাটাতে হবে তিনদিন। এরপর করোনা নেগেটিভ হলে বুধবার শুরু করবে অনুশীলন। তবে যুব ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামি শুক্রবার। ৫ ম্যাচের এই সিরিজ আগামি ১৯ সেপ্টেম্বর শেষ হবে। এর দুই দিন পরই আগামি ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে একমাত্র যুব টেস্টটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ।

আফগান যুবারা কাবুল থেকে প্রথমে গিয়েছিল পাকিস্তান, এরপর সেখান থেকে কাতারে। এরপরে শনিবার ঢাকায় পৌঁছায় আফগান দলটি। এর আগে আফগান বোর্ড দল তাদেরকে সড়কপথে পাঠিয়ে দেয় পাকিস্তানে, সেখানে ভিসা পেতে জটিলতায় পড়তে হয়েছিল আফগান যুব দলকে, যে কারণে সফরও পিছিয়েছে খানিকটা। সেখান থেকে কাতার হয়ে বাংলাদেশে এসেছে দলটি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা