খেলা

গিনেস রেকর্ডে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মাইলফলক ভেঙে গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে অর্জন তো কম নয় এই পর্তুগিজ উইঙ্গারের।

শুক্রবার (৩ সেপ্টম্বর) সামাজিক যোগাযোগের মাধ্যমে গিনেস বুক কর্তৃপক্ষের সনদ হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ। রেকর্ড ভাঙার কারণে স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে। এবার সংখ্যাগুলোকে আরও উপরে তোলার চেষ্টা করা যাক।’

চলতি সেপ্টেম্বরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়ার পাশাপাশি পর্তুগালকে জয় এনে দেন। ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

সবমিলিয়ে সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল এখন ১১১টি। আগের রেকর্ডধারী ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়ির গোল ১০৯টি। এবার পাঁচবারেরে ব্যালন ডি’অরজয়ীকে সেই কীর্তিরই স্বীকৃতি দিল গিনেস বুক কর্তৃপক্ষ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা