খেলা

কিউইরা দ্রুত ঘুরে দাঁড়াতে চায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ধারণার চেয়েও অনেক কঠিন বলে উল্লেখ করেন বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। তবে দ্রুতই এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তারা।

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের টি-টুয়েন্টিতে ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইরা ম্যাচটি সাত উইকেটে হারে। এই ফরম্যাটে বাংলাদেশের কাছে প্রথম হার দলটির। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, আমরা প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। শেষ পর্যন্ত মাঠে নেমে ভালোই লেগেছে। আমরা কয়েক দিন ধরে অনুশীলন করছি। কিন্তু আপনি মাঠে না নামা পর্যন্ত কখনই বুঝবেন না সেখানকার কন্ডিশন কেমন হবে। এখান থেকে খুব দ্রুত শিখেই আমরা পরের ম্যাচে মানিয়ে নেবো।

তিনি আরও বলেন, পরের ম্যাচে কাজে লাগানোর জন্য বুধবার প্রথম ম্যাচের শিক্ষা এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া গেছে।

আজাজ অবশ্য এমন কন্ডিশনেও ভালো বল করেছেন। চার ওভারে মাত্র সাত রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। কিন্তু বোর্ডে নিউজিল্যান্ডের রান এত ছোট ছিল যে বোলারদের লড়াই করার উপায় ছিলো না।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা