খেলা
ঘনিষ্ঠ দৃশ্যে জনপ্রিয়

কাজ পাচ্ছেন না বলিউডের এই নায়িকারা!

বিনোদন ডেস্ক: একবিংশ শতকে থেকে বলিউডের পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের প্রচলন হয়ে আসচ্ছে। এর আগে অল্প-স্বল্প রোম্যান্টিক দৃশ্যে চুম্বনের অস্তিত্ব দেখা গেছে। তবে আধুনিক সময়ে এসে যৌনতাকেও ফুটিয়ে তোলা হচ্ছে পর্দায়।

আর এসব খোলামেলা দৃশ্যে যারা অভিনয় করে খ্যাতি পেয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিপাশা বসু, পায়েল রাজপুত, তনুশ্রী দত্ত, উদিতা, কোয়েনা মিত্র প্রমুখ।

চুম্বন থেকে শুরু করে বিছানা দৃশ্যেও সাবলীল এসব নায়িকা। তাদের শরীরের আবেদনে কুপোকাত হয়েছে দর্শকেরা। এরপরও এখন কাজ পাচ্ছেন না তারা।

নব্বইয়ের দশকের ‘বং বিউটি’ বিপাশা বসুকে কে না চেনেন। একটা সময় বলিউডের খোলামেলা দৃশ্য মানেই ছিলেন বিপাশা।

কিন্তু করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর অনিয়মিত হয়ে পড়েন তিনি। অনেক বছর ধরেই তাকে বলিউডের সিনেমায় দেখা যায় না।

‘আশিক বানায়া আপনে’ সিনেমার কথা ভুলতে পারবেন না কোনো বলিউডপ্রেমী। ওই সিনেমায় ইমরান হাশমি ও তনুশ্রী দত্তের রোম্যান্স কাঁপন ধরিয়েছিল দর্শকদের মনে। রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তনুশ্রী।

কিন্তু এরপরও তার ক্যারিয়ার পোক্ত হয়নি। বর্তমানে তাই বলিউড থেকে দূরেই রয়েছেন এ অভিনেত্রী।

বলিউডের পর্দায় বেশ কয়েকজন বাঙালি অভিনেত্রী নিজেদের শরীরী উত্তাপ ছড়িয়েছেন। তেমনই একজন হলেন উদিতা। ‘পাপ’, ‘আকসার’, ‘জেহের’-এর মতো সিনেমায় তাকে দেখা গেছে বোল্ড অবতারে। কিন্তু পরবর্তীতে আর সেভাবে দেখা যায়নি এ অভিনেত্রীকে। বর্তমানে পরিচালক মোহিত সুরির সঙ্গে সংসার করেন তিনি।

বলিউডের একসময়কার হট অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন কোয়েনা মিত্র। বেশ কয়েকটি সিনেমায় নিজের বোল্ডনেসকে ফুটিয়ে তুলেছিলেন তিনি। কিন্তু এখন আর কাজ মেলে না তার। ‘সাকি সাকি’ গানে কোমর দুলিয়ে যিনি বাজিমাৎ করেছিলেন, তিনিই এখন বেকার!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা