খেলা

পতাকা এঁকে রশিদ খানের প্রতিবাদ!

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সশস্ত্র বাহিনী ক্ষমতা দখলে। যার ফলে স্বস্তিতে নেই অনেকে। যে কোনও উপায়ে হোক দেশ ত্যাগ করছেন। ভয়ে আছেন নারী ক্রীড়াবিদরা। এমন কী পুরুষ ক্রিকেট দলও যে স্বস্তিতে নেই তা সিনিয়র ক্রিকেটাররা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন।

সবচেয়ে সরব দলটির সেরা ক্রিকেটার রশিদ খান। এবার মুখে আফগানিস্তানের পতাকা এঁকে তিনি যেন নীরব প্রতিবাদ জানালেন।

এমনিতে সশস্ত্র বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই দেশটির জাতীয় পতাকা নামিয়ে ফেলা হচ্ছে। তালেবানের রয়েছে নিজস্ব একটা পতাকা। যেটি সাদা-কালোর মিশ্রণে বানানো।

দেশের পতাকা নামিয়ে নিজেদেরটি যখন তুলছেন, তখন ব্যাপারটি রশিদ খানের ভালো লাগেনি। সেটি তিনি বুঝিয়ে দিলেন ইংল্যান্ডে চলমান ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ।

টুর্নামেন্টে এলিমিনেটরে শুক্রবার রশিদ খানের দল ট্রেন্ট রকেটস লড়েছে সাউদার্ন ব্রেভের সঙ্গে। এই ম্যাচটিতেই অনুচ্চারিত এক বার্তা দিলেন রশিদ। এই আফগান তারকা গালে আফগানিস্তানের পতাকা এঁকে নামেন মাঠে।

বোলিংয়ের সময় দুই গালে আফগানিস্তানের কালো-লাল-সবুজ রঙের পতাকা এঁকে নামেন এ স্পিনার। ছড়িয়ে দেন আফগান চেতনা। দেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলাটা যে তার পছন্দ হচ্ছে না, সেটিও ভালো করে বুঝিয়ে দিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা